'রুকাইয়া ইলেকট্রনিক্স' বিপণন মিশ্রণের কোন উপাদানটি কার্যকরভাবে ব্যবহার করতে না পারার কারণে কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যে পৌঁছাতে পারেনি? মতামত দাও।
উত্তর: 'রুকাইয়া ইলেক্ট্রনিকস' বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি কার্যকরভাবে ব্যবহার করতে না পারার কারণে কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যে পৌঁছাতে পারেনি। পণ্য সম্পর্কে তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে উক্ত পণ্য ক্রয়ে তাদেরকে আগ্রহী করে তোলার প্রচেষ্টাকে প্রসার বলে। সাধারণত বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন বিপণনের প্রসারমূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য হয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের 'রুকাইয়া ইলেক্ট্রনিকস' বিগত কয়েক বছর ধরে সারাদেশে পরিবেশক নিয়োগের মাধ্যমে ৩২, ৪০ এবং ৪৮ ইঞ্চির টেলিভিশন বিপণন করে আসছে। কোম্পানি উক্ত তিন ধরনের টেলিভিশনের জন্য আলাদাভাবে মূল্যও নির্ধারণ করেছে। কিন্তু এসব তথ্য সম্পর্কে ক্রেতাদের কোনো ধারণা না থাকার কারণে কোম্পানিটি টেলিভিশন বিক্রয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এক্ষেত্রে তারা যদি বিপণন মিশ্রণের অন্যতম উপাদান প্রসারের অন্তর্গত বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার এবং জনসংযোগের মাধ্যমে পণ্যের পরিচিতি ক্রেতাদের সামনে তুলে ধরতে পারতেন তাহলে নিশ্চয় তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হতো। পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনও সহজতর হতো। সুতরাং সবদিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানগুলো কার্যকরভাবে ব্যবহার করতে না পারার কারণেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
'রুকাইয়া ইলেকট্রনিক্স' বিপণন মিশ্রণের কোন উপাদানটি কার্যকরভাবে ব্যব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর