উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ প্রমোশনের হাতিয়ার উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপনের ব্যবহার। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতার নিকট তুলে ধরার জন্য বিপণনের অন্যতম একটি কার্যক্রম হলো বিজ্ঞাপন। উদ্দীপকে টোকিও ইলেকট্রনিক্স লি. জাপান থেকে এয়ার কন্ডিশনার আমদানি করে বড় বড় শহরে শোরুম খুলে বিক্রি করে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে দৈনিক পত্রিকা ও টেলিভিশনে নিয়মিতভাবে তথ্য প্রচার করে। এর ফলে উক্ত পণ্যের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়। উক্ত দৈনিক পত্রিকা ও টেলিভিশনে তথ্য প্রচার বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতাসাধারণের নিকট প্রেরণ করা হয়। ফলে ক্রেতাদের পণ্য সম্পর্কে জ্ঞানগত বাধা দূর হয়। যার মাধ্যমে প্রতিষ্ঠান পণ্যের চাহিদা সৃষ্টি করে এবং প্রতিযোগী পণ্যের তুলনায় নিজস্ব পণ্যকে অধিক আকর্ষণীয় করে তুলে ধরতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের পণ্য প্রচারের জন্য বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করে। উক্ত হাতিয়ার ব্যবহারের মাধ্যমেই পণ্যের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্যের কারণ প্রমোশনের হাতিয়ার উল্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর