বর্তমানে প্রতিষ্ঠানটির সফলতার কারণ কি বলে তুমি মনে কর। বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমানে প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো বিপণন মিশ্রণের অন্যতম উপাদান প্রসার। উদ্দেশ্যমূলক যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুণাবলি তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রসার বলে। আবার স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসকল প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। উদ্দীপকের তমাল ক্যাটারিং হাউস ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী খাবার তৈরি ও মূল্য নির্ধারণের পর নিজস্ব পিকআপে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা মোকাবিলা এবং বিক্রয় বৃদ্ধির জন্য মাঝে মাঝে মূল্যছাড়, নগদ বাট্টা ইত্যাদি কৌশল গ্রহণ করে। এখানে দেখা যাচ্ছে, তার সফলতার কারণ হলো বিক্রয় প্রসার এর মূল্যছাড় ও বাট্টা এর ব্যবস্থা করা যা স্বল্পমেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে। বিপণন মিশ্রণের অন্যতম একটি উপাদান হলো প্রসার। তন্মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। উদ্দীপকে তমাল ক্যাটারিং প্রতিযোগিতা মোকাবিলা এবং বিক্রয় বৃদ্ধির জন্য মাঝে মাঝে মূল্যছাড়, নগদ বাট্টা ইত্যাদি কৌশল গ্রহণ করে যা ক্রেতাকে স্বল্পমেয়াদি বা স্বল্প সময়ে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। উক্ত কৌশল অবলম্বনের কারণে বর্তমানে তারা সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো বিপণন মিশ্রণের প্রসার উপাদানের ব্যবহার।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
বর্তমানে প্রতিষ্ঠানটির সফলতার কারণ কি বলে তুমি মনে কর। বিপণন মিশ্রণ…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর