উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি যে বিষয়ের ওপর ভিত্তি করে বাজার বিভক্ত করেছে তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটি যে বিষয়ের ওপর ভিত্তি করে বাজার 'বিভক্তিকরণ করেছে তা হলো জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণের উপাদানের অন্তর্ভুক্ত ক্রেতার আয়। বাজার বিভক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্রেতার আয়। কারণ আয় হ্রাস বৃদ্ধির সাথে মানুষের ভোগে পরিবর্তন আসে। যে অঞ্চলের মানুষের আয় বেশি সে অঞ্চলের মানুষের ভোগের পরিমাণ ও মান যে রকম হবে আর যে অঞ্চলের মানুষের আয় কম তাদের ভোগের পরিমাণ ও মান কখনই এ রকম হবে না। তাই বিপণনকারীরা ক্রেতার আয়ের ওপর ভিত্তি করে বাজারকে ভাগ করে থাকে। উদ্দীপকের 'ইলেক্ট্রনিক প্লাস' নিজস্ব শো-রুমের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সব ধরনের মোবাইল ফোন সেট বিক্রি করে। ক্রেতাদের সুবিধার জন্য সেটের ধরন, মূল্য ও ব্র্যান্ড অনুযায়ী পৃথক পৃথক রেখে ফোন ডিসপ্লে করে রাখে। এখানে ফোন বিক্রয়ের ক্ষেত্রে তারা ক্রেতাদের আর্থিক সামর্থ্যকে বিবেচনায় এনেছে। অর্থাৎ বিভিন্ন রেখে বিভিন্ন দামের সেট ডিসপ্লে করেছে। তাই বলা যায়, 'ইলেক্ট্রনিক প্লাস' বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে আয়কে ভিত্তি হিসেবে ধরেছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি যে বিষয়ের ওপর ভিত্তি করে বাজার বিভক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর