উদ্দীপকে উল্লিখিত 'পাইকারি যে ব্যবসায় বাজারের সদস্য তা কোনো অবস্থাতেই পূর্বোতন বাজার নয়।' বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর!
উত্তর: উদ্দীপকের পাইকার পুনঃবিক্রেতার বাজারের সদস্য। 'লিমা টেক্সটাইল লি.'-এর মতো উৎপাদকের বাজারের অন্তর্ভুক্ত নয়। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় বিক্রির উদ্দেশ্যে পণ্য কেনে তাদের নিয়ে গঠিত হয় পুনঃবিক্রেতার বাজার। পাইকার, খুচরা ব্যবসায়ী প্রভৃতি এর সদস্য। আর, শুধু উৎপাদকরা মিলে গঠিত হয় উৎপাদকের বাজার। 'লিমা টেক্সটাইল লি.' বেড সিট তৈরি করে বিভিন্ন হাসপাতালে বিক্রি করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান ভালো এবং দামও তুলনামূলক কম। এ কারণে একটি পাইকারি প্রতিষ্ঠান তাদের কাছ থেকে পণ্য কিনে তা রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পাইকারি প্রতিষ্ঠানটি ক্রয়কৃত পণ্য পুনরায় বিক্রি করবে। উদ্দীপকের পাইকার 'লিমা টেক্সটাইল লি.'-এর কাছ থেকে বেড সিট কেনে রপ্তানির উদ্দেশ্যে। অর্থাৎ প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো পণ্য পুনঃবিক্রয় করে মুনাফা অর্জন। সুতরাং, এটি হলো পুনঃবিক্রেতা বাজারের সদস্য। অন্যদিকে, 'লিমা টেক্সটাইল লি.' শুধু বেডসিট তৈরি করে। অর্থাৎ তারা হলো পণ্যের উৎপাদক। আর 'লিমা টেক্সটাইল লি.'-এর মতো উৎপাদকদেরকে নিয়ে গঠিত হয় উৎপাদকদের বাজার। সুতরাং, এরা প্রত্যেকে ভিন্ন বাজারের সদস্য। তাই বলা যায়, উদ্দীপকের পাইকার পুনঃবিক্রেতার বাজারের সদস্য, 'লিমা টেক্সটাইল লি.'-এর মতো উৎপাদকের বাজারের অন্তর্ভুক্ত নয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'পাইকারি যে ব্যবসায় বাজারের সদস্য তা কোনো অবস্থাত…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর