প্রাথমিক পর্যায়ে 'সান-ফ্লাওয়ার' মিলটি কোন বাজারে পণ্য বিক্রি করতো? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক পর্যায়ে 'সান-ফ্লওয়ার' মিলটি ভোক্তা বাজারে পণ্য বিক্রি করতো। যে সকল ক্রেতারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারের সদস্য সংখ্যা অত্যধিক। ক্রেতারা অল্প অল্প হলেও ঘন ঘন পণ্য ক্রয় করে। উদ্দীপকে 'সান-ফ্লাওয়ার' উত্তরবঙ্গের একটি অতিপরিচিতি আটার কল। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে গম সংগ্রহ করে নিজস্ব মিলে আটা তৈরি করে ভোক্তাদের মাঝে বিক্রি করে। উক্ত ভোক্তা বা ক্রেতারা পণ্য ক্রয় করে তা সরাসরি ভোগ করে পণ্যের উপযোগ নিঃশেষ করে। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে 'সান-ফ্লওয়ার' মিলটি ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে 'সান-ফ্লাওয়ার' মিলটি কোন বাজারে পণ্য বিক্রি করতো? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর