জলবায়ু কীভাবে বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্যের সমগ্র অসমজাতীয় বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার বা উপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। জলবায়ুর ভিত্তিতে সমগ্র ভোক্তাবাজারকে মৌসুমি, নাতিশীতোষ্ণ, নিরক্ষীয়, শীতপ্রধান, ভূমধ্যসাগরীয় ইত্যাদি ভাগে ভাগ করা যায়। আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ আচরণ বিভিন্ন রকম হয়। উষ্ণমণ্ডলীয় এবং শীতপ্রধান অঞ্চলের ক্রেতাদের ভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন হয়। এসব কারণে জলবায়ুভিত্তিক বাজার বিভক্তিকরণের প্রয়োজন হয়। তাই বলা যায়, জলবায়ু বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
জলবায়ু কীভাবে বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে?
উত্তর