উদ্দীপকের কোন ধরনের বাজারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিল্পবাজারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। যে সকল ক্রেতা উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে শিল্পবাজার বলে। এ সকল ক্রেতা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না বরং ভোগ্যপণ্য উৎপাদনের জন্য পণ্য ক্রয় করে। উদ্দীপকে বরিশাল অঞ্চলের আমড়া ও পেয়ারার কথা বলা হয়েছে। পর্যাপ্ত কাঁচামালের সহজলভ্যতার দরুন স্থানীয় একজন ব্যবসায়ী আমড়া ও পেয়ারার জেলি উৎপাদন করে বাজারজাত করে আসছেন। এখানে দেখা যাচ্ছে তিনি যে আমড়া ও পেয়ারা ক্রয় করেছেন তা ভোগে ব্যবহার করেন না। বরং তা আমড়া ও পেয়ারার জেলি উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল হিসেবে ব্যবহার করেন। যা দিয়ে পরবর্তীতে তিনি ভোগ্যপণ্য তথা জেলি উৎপাদন করবেন এবং ভোক্তা বাজারের ক্রেতা তা ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ করবে। এখানে দেখা যাচ্ছে, ক্রয়ের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি শিল্পবাজারের ক্রেতা।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের কোন ধরনের বাজারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর