উদ্দীপকের আলোকে মি. রাফিউল বিক্রয় বৃদ্ধির জন্য যে উপাদানগুলো বেছে নিয়েছেন তা কতটুকু যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মি. রাফিউল বিক্রয় বৃদ্ধির জন্য যে উপাদানগুলো বেছে নিয়েছেন তা পুরোপুরি যৌক্তিক। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। আর যে মাধ্যমে উক্ত উপস্থাপনা করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। মি. রাফিউল একজন জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি তার কারখানায় ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে বিভিন্ন ধরনের জুস উৎপাদন করেন এবং তা সারাদেশে বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন। বিক্রয় বৃদ্ধি এবং ক্রেতাদেরকে পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য তিনি রেডিও টেলিভিশন এবং পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন। এখানে দেখা যাচ্ছে তার কাজটি একটি অর্থ প্রদত্ত কাজ যা নৈর্ব্যক্তিক উপায় অবলম্বনের মাধ্যমে ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে অর্থাৎ তার কাজটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন। এক্ষেত্রে তিনি বিজ্ঞাপনের ক্ষেত্রে জনপ্রিয় রেডিও, টেলিভিশন এবং পত্র-পত্রিকা মাধ্যম ব্যবহার করে পণ্যের তথ্য ক্রেতাদের মাঝে উপস্থাপন করেন। বিপণন প্রমোশন কর্মকান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উপযুক্ত প্রমোশন মাধ্যমে নির্বাচন করা। তার পণ্য একটি বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়। তাই বিজ্ঞাপন মাধ্যমটি একটি, যুক্তিসংগত মাধ্যম। উক্ত মাধ্যমে অর্থের বিনিময়ে ক্রেতাদের উদ্দেশে পণ্যসংক্রান্ত তথ্য এবং যাবতীয় বিষয় উপস্থাপন করা হয়। এছাড়া তিনি যে মাধ্যম ব্যবহার করেছেন রেডিও, টেলিভিশন এবং পত্রপত্রিকা তা একটি বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। তাই বলা যায়, তার ব্যবহৃত উপাদানগুলো বিক্রয় বৃদ্ধির জন্য উপযুক্ত মাধ্যম। অর্থাৎ তার গৃহীত পদক্ষেপ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. রাফিউল বিক্রয় বৃদ্ধির জন্য যে উপাদানগুলো বেছে ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর