মি. রাফিউলের প্রতিষ্ঠান কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রাফিউলের প্রতিষ্ঠান শিল্পবাজারের অন্তর্ভুক্ত। যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে শিল্পবাজার বলে। পণ্য উৎপাদনের উদ্দেশ্যে যাবতীয় উপকরণ ক্রয়কারীদের নিয়ে শিল্পবাজার সৃষ্টি হয়। শিল্পবাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে না; বরং উৎপাদন কাজে ব্যবহার করে ব্যবসায়িক লক্ষ্য অর্জন করে। উদ্দীপকের মি. রাফিউল একটি জুস কোম্পানির মালিক। তার কারখানায় তিনি ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে বিভিন্ন ধরনের জুস উৎপাদন করেন। এই উৎপাদিত জুস তিনি সারাদেশে বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে মি. রাফিউল পণ্য উৎপাদন করেন কিন্তু তিনি সরাসরি ব্যবহার করেন না। তিনি উৎপাদনে বিভিন্ন উপকরণ ব্যবহার করে জুস প্রক্রিয়াজাত করেন এবং তা বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রয় করেন। উক্ত প্রতিষ্ঠানটি পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে থাকে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
মি. রাফিউলের প্রতিষ্ঠান কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর