নিজস্ব প্রযুক্তি মধ্যম আয়ের 'কল্যাণ বয়ে আনবে- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: মধ্যম আয়ের মানুষের জন্য জামদানি শাড়ি তৈরিতে মিসেস তারিন সফলকাম হবে বলে আমি মনে করি। যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী কতিপয় উপ বা ছোট ছোট বাজারে বিভক্ত করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। বাজার বিভক্তিকরণে প্রত্যেক উপবাজারের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়। এতে ক্রেতাদের ক্রয় সামর্থ্য অনুযায়ী বিপণন কৌশল গ্রহণ করা হয়। ফলে ক্রেতারা সন্তুষ্ট হয়। উদ্দীপকের মিসেস তারিন ভোক্তাদের বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করেন বলে চারদিকে তার ব্যাপক সুনাম রয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে জামদানি শাড়ি তৈরির মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে লক্ষণীয়, তিনি জামদানি শাড়ি তৈরিতে ভোক্তাদের বয়স ও আয়কে বিবেচনা করে বাজার বিভক্তিকরণ করেছেন। আয় ক্রেতাদের ক্রয় আচরণ নির্ধারণ করে। সাধারণত উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয়ে মান এবং মধ্যম ও নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণ বিবেচনা করে। মিসেস তারিন নিজস্ব প্রযুক্তির মাধ্যমে শাড়ি তৈরি করায় পণ্যের মূল্য অবশ্যই মধ্যম আয়ের লোকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এতে ক্রেতারা বেশি সন্তুষ্ট থাকবে। সুতরাং বলা যায়, মিসেস তারিন মধ্যম আয়ের মানুষদের কথা চিন্তা করে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে জামদানি শাড়ি তৈরি করেন। অর্থাৎ তিনি বাজার বিভক্তিকরণ করেন; যা তার ব্যবসায়িক সফলতাকে ত্বরান্বিত করবে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
নিজস্ব প্রযুক্তি মধ্যম আয়ের 'কল্যাণ বয়ে আনবে- উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর