যথাযথ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বিপণনকারী সাফল্য অর্জন করে- ব্যাখ্যা কর।
উত্তর: "যথাযথ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বিপণনকারী সাফল্য অর্জন করে”- উক্তিটি সঠিক। ক্রেতা এবং পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। সাধারণভাবে ক্রেতা বা ভোক্তাদের আয়, রুচি, চাহিদার প্রকৃতি, ব্যবহারের ধরন, ক্রয় আচরণ, ক্রয়ক্ষমতা, বয়স, লিঙ্গ ইত্যাদিতে পার্থক্য দেখা যায়। ভোক্তাদের এসব পার্থক্যের ভিত্তিতে বিপণনকারীকে বাজার বিভাজন করতে হয়। এক্ষেত্রে যে বিপণনকারী যথাযথ উপায়ে বাজার বিভক্তিকরণ করতে পারেন তিনিই বাজারে সর্বাধিক সাফল্য অর্জন করতে পারেন।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
যথাযথ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বিপণনকারী সাফল্য অর্জন করে- ব্যাখ্যা কর।
উত্তর