বিপণন মিশ্রণে গ্রামীণফোন কোন উপাদানটির ওপর বেশি গুরুত্ব আরোপ করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: বিপণন মিশ্রণে গ্রামীণফোন পণ্য ও প্রসার উপাদানের ওপর বেশি। গুরুত্ব আরোপ করেছে। যা কিছু মানুষের অভাব পূরণ করে এবং বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপন করা হয় তাকে পণ্য বলে। আবার যে সকল হাতিয়ার ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতা বা ভোক্তাদের অবহিত করা হয় তাকে বিপণন প্রসার বলে। উদ্দীপকে গ্রামীণফোন বাজারে নতুন সিমকার্ড ছেড়েছে। তারা প্রত্যেক পেশার লোকজনকে নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া ছাড়াও ঐ পেশার লোকদের বিশেষ অফার দিচ্ছে। এতে ভিন্নতা থাকায় গ্রাহকরা সবাই বেশ আকৃষ্টও হয়েছে। এখানে প্রত্যেক পেশার লোকদের ভিন্ন সিরিয়াল নাম্বার দেয়ায় পণ্যের বৈচিত্র্যতা সৃষ্টি হয়; যা পণ্য উপাদানের অন্তর্গত। আবার বিভিন্ন অফার প্রদান বিপণন মিশ্রণের প্রসার উপাদানকে নির্দেশ করে। বিপণন মিশ্রণ হলো পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার উপাদানের মিশ্রণ। এ সকল উপাদান ব্যবহার করে বিপণনকারী তার লক্ষ্যস্থিত ক্রেতাকে সন্তুষ্টি করার প্রয়াস চালায়। বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলো প্রয়োজনমতো ব্যবহার করতে পারে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের পণ্য উপাদান ব্যবহার করে তাতে বৈচিত্র্যতা সৃষ্টি করে। এছাড়া প্রসার কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন অফার প্রদান করে। বিপণন মিশ্রণের এ দুটি উপাদানের উপর গুরুত্বারোপ করার মাধ্যমেই মূলত প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ও বিক্রয় বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
বিপণন মিশ্রণে গ্রামীণফোন কোন উপাদানটির ওপর বেশি গুরুত্ব আরোপ করেছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর