উদ্দীপকের মি. তুহিন কীসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. তুহিন ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছেন। বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন- বিশ্ব বা দেশীয় অঞ্চল, আয়তন, ঘনত্ব প্রভৃতির ভিত্তিতে বাজারকে ছোট ছোট উপবাজারে ভাগ করাই হলো ভৌগোলিক বাজার বিভক্তিকরণ। সাধারণত ভৌগোলিক কারণে ক্রেতা বা ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা, ক্রয়ক্ষমতা প্রভৃতি ভিন্ন হয়ে থাকে। 'স্বদেশ ফ্যাশন হাউজ' নিজস্ব উৎপাদিত পোশাক সারাদেশে বিক্রী করে। সম্প্রতি তারা মি. তুহিনকে বিপণন ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রতিষ্ঠানটির পণ্য বিপণনজনিত ঝামেলা ও ত্রুটি দূর করার জন্য পুরো বাজারকে জেলার ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন। এরপর প্রতি জেলার ক্রেতাদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল প্রস্তুত' করলেন। এক্ষেত্রে জেলা হলো ভৌগোলিক বাজার বিভক্তিকরণের আওতাভুক্ত চলক। তাই বলা যায়, জেলার ভিত্তিতে বাজারকে ভাগ করার মাধ্যমে মি. তুহিন ভৌগোলিক বাজার বিভক্তিকরণ করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের মি. তুহিন কীসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর