"বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি কাজে লাগিয়ে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।"- তুমি কি একমত? আলোচনা কর।
উত্তর: 'বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি কাজে লাগিয়ে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।' উক্তিটির সাথে আমি একমত। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ যা বিপণনকারী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ও প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার। উদ্দীপকে 'ক্লিক বুকস' একটি জনপ্রিয় অনলাইনভিত্তিক বইয়ের বাজার। প্রতিষ্ঠানটি দেশ বিদেশের বিভিন্ন ধরনের বই বিক্রি করে। ক্রেতারা মোবাইল অ্যাপের মাধ্যমে বই অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পায়। প্রতিষ্ঠানটি বাজারমূল্য থেকে কিছুটা কম দামে বই বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে এটি মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করে থাকে। এ ধরণের মূল্য ছাড় বিক্রয় প্রসার হিসেবে বিবেচিত; যা বিপণন মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্ভুক্ত। পণ্য সিদ্ধান্তগ্রহণ, মূল্য নির্ধারণ ও বণ্টনব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কীভাবে পণ্যটি 'পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা এবং পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা। বিপণন প্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। এ প্রক্রিয়ায় লক্ষ্য নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। যা প্রতিষ্ঠানের পণ্যকে প্রতিযোগীর তুলনায় ভিন্নভাবে তুলে ধরে বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে। তাই বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের 'ক্লিক বুকস' এর বিপণন মিশ্রণের প্রসার কৌৗশলটি ব্যবহার করা যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
"বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি কাজে লাগিয়ে উদ্দীপকের প্রতিষ্ঠানটি …
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর