উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবহৃত বাজার বিভক্তিকরণের চলকটির সঠিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে বিপণনকৃত গাড়ির জন্য মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণি চলকটি ব্যবহৃত হয়েছে; যা উদ্দীপকের পণ্যের প্রকৃতি অনুযায়ী যথার্থ। কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হলো সামাজিক শ্রেণি, জীবন ধাঁচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা। উদ্দীপকে ইস্পিতা কার লি. একটি মোটর গাড়ি আমদানিকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের রুচি, চাহিদা ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে গাড়ি আমদানি ও বিক্রয় করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির আয়ের মানুষের ভিত্তিতে ভিন্ন ভিন্ন গাড়ি উৎপাদন করে; যা সমাজের বিভিন্ন শ্রেণি তথা সামাজিক শ্রেণিকে নির্দেশ করে। উক্ত শ্রেণিতে ভাগ করাকে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণ বলে। মোটরগাড়ি একটি ব্যয়বহুল পণ্য। সকল স্তরের ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করতে পারে না। আবার সকল শ্রেণির একই ধরনের গাড়ি ক্রয়ের চাহিদা সৃষ্টি হয় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের গাড়ি উৎপাদনে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভক্তিকরণের মাধ্যমে তাদের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে ও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণি উপাদানটি ব্যবহার করা যথার্থ হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবহৃত বাজার বিভক্তিকরণের চলকটির সঠিকতা মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর