উদ্দীপকে ইউনিক কোম্পানি লি. এর বাজার বিভক্তিকরণে কোন ভিত্তিটি অনুসরণ করেছে?- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউনিক কোম্পানি লিঃ এর বাজার বিভক্তিকরণে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ ভিত্তিটি অনুসরণ করেছে। যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার বিভক্তিকরণের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের (যেমন: বয়স, আয়, লিঙ্গ, পারিবারিক জীবনচক্র) ওপর ভিত্তি করে জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকে ইউনিক কোম্পানি লিঃ বোতলজাত শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি ভোক্তাদের বয়স ও জীবনচক্র, আয়, পারিবারিক আয়তন ইত্যাদি বিবেচনা করে পণ্য বাজারজাত করে। উক্ত চলকগুলো জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, ইউনিক কোম্পানি প্রাথমিক পর্যায়ে ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে ইউনিক কোম্পানি লি. এর বাজার বিভক্তিকরণে কোন ভিত্তিটি অনুসর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর