উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করেছে? ব্যাখা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিপনণ করেছে। ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারের ক্রেতাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। নিজের বা পরিবারের সদস্যদের ভোগের জন্য তারা পণ্য বা সেবা ক্রয় করে থাকেন। উদ্দীপকের টয়োটা জাপানের একটি বিখ্যাত মোটর গাড়ির প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন করে বিপণন করেন। প্রতিষ্ঠানটি যে ধরনের পণ্য বিক্রয় করেন তা ক্রেতারা চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। তাদের বিক্রয়কৃত পণ্যটির সম্পূর্ণ প্রক্রিয়াকৃত একটি পণ্য। ক্রেতারা তার ক্রয় করে কোন প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি ভোগ বা ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করেছে? ব্যাখা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর