জনাব আদনানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: জনাব আদনানের সমস্যা সমাধানে বিপণন মিশ্রণের প্রসার কার্যক্রম গ্রহণ করা উচিত। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রসার কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হয়। উদ্দীপকে জনাব আদনান 'XYZ [গণিত] কোম্পানি নামে একটি উৎপাদন কারখানার মালিক। তার কারখানায় উৎপাদিত উন্নতমানের বডিলোশন ও পারফিউম সম্পর্কে ক্রেতাদের অনেকেই অবগত নয়। তাই চলতি বছর জনাব আদনান বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। এই বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। জনাব আদনানের বর্তমান এই সমস্যা সমাধানের জন্য বিপণন মিশ্রনের প্রসার কার্যক্রম গ্রহণ করা উচিত। কারণ পণ্য বিক্রয় বৃদ্ধির একটি কৌশলই হচ্ছে প্রসার। প্রসার কার্যক্রমের সাথে জড়িত উপাদানসমূহ হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ এবং বিক্রয় প্রসার। এসব উপাদান প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করে। যা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
জনাব আদনানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর