সকল ক্রেতাই ভোক্তা নয়- ব্যাখ্যা কর।
উত্তর: সকল ভোক্তাই ক্রেতা হতে পারলেও সকল ক্রেতা ভোক্তা নাও হতে পারে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে পরবর্তীতে বিক্রয়, উৎপাদন বা ভোগের উদ্দেশ্যে তাদেরকে ক্রেতা বলে। অপরদিকে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্ত ভোগের জন্য পণ্য ক্রয় করে তাকে ভোক্তা বলে। এই দুটি সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায়, সকল ক্রেতা ভোগের জন্য পণ্য ক্রয় করে না কিন্তু সকল ভোক্তা ভোগের জন্যই পণ্য ক্রয় করে। তাই বলা যায়, সকল ক্রেতাই ভোক্তা নয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
সকল ক্রেতাই ভোক্তা নয়- ব্যাখ্যা কর।
উত্তর