উদ্দীপকে বিপণন মিশ্রণের কোন কোন উপাদানের উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণন মিশ্রণের উপাদান পণ্য, মূল্য ও বণ্টন উল্লেখ আছে। যা ভোক্তদের প্রয়োজন বা অভাব মেটাতে পারে তাকে পণ্য বলে। কোনো পণ্য ক্রয় করার জন্য ভোক্তা বা ক্রেতাকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাকে মূল্য বলে। উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট থেকে পণ্য ভোক্তা বা ক্রেতার নিকট পৌছানোকে বণ্টন বলে। উদ্দীপকে জনাব আদনান 'XYZ [গণিত] কোম্পানি নামে একটি উৎপাদন কারখানার মালিক। তার এই প্রতিষ্ঠানটিতে উন্নতমানের বডিলোশন ও পারফিউম তৈরি করা হয়, যা বিপণন মিশ্রণের পণ্য নামে চিহ্নিত। জনাব আদনান উক্ত বডিলোশন ও পারফিউমের মূল্য নির্ধারণ করেন, যা বিপণন মিশ্রণের মূল্য নামে চিহ্নিত। অতঃপর তিনি পরিবেশকের মাধ্যমে উক্ত বডিলোশন ও পারফিউম বিভিন্ন জেলায় বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন, যা বিপণন মিশ্রণের বণ্টন নামে চিহ্নিত। তাই বলা যায়, উদ্দীপকে বিপণন মিশ্রণের উপাদান পণ্য, মূল্য ও বণ্টন উল্লেখ আছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে বিপণন মিশ্রণের কোন কোন উপাদানের উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর