“ভোক্তা বাজারের সদস্য সংখ্যা ব্যাপক"- ব্যাখ্যা করো।
উত্তর: ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য যারা পণ্য বা সেবা ক্রয় করে, তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারের সদস্য হলো সাধারণ জনগণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষেরই প্রতিদিন নানা রকম পণ্য ও সেবার প্রয়োজন হয়। একটি দেশের আপামর জনসাধারণ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার থেকেই ভোগ বা ব্যবহার করে থাকে। যেহেতু দেশের প্রতিটি মানুষই কোনো না কোনো পণ্যের চূড়ান্ত ভোক্তা, তাই অন্যান্য বাজারের (যেমন: শিল্প বাজার বা সরকারি বাজার) তুলনায় ভোক্তা বাজারের সদস্য বা ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি বা ব্যাপক হয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
“ভোক্তা বাজারের সদস্য সংখ্যা ব্যাপক"- ব্যাখ্যা করো।
উত্তর