সংকট মোকাবিলায় আলী রেজার নেওয়া কৌশলের যথার্থতা বাজার বিভক্তিকরণের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো
উত্তর: সংকট মোকাবেলায় আলী রেজার আচরণিক বাজার বিভক্তিকরণের উপলক্ষ চলকটি ব্যবহার অত্যন্ত যথার্থ কৌশল বলে আমি মনে করি। বিশেষ কোনো দিন বা সময়কে কেন্দ্র করে বাজারকে বিভক্ত করাই হলো উপলক্ষ চলকের মূল উদ্দেশ্য। যেমন: ঈদ উপলক্ষে পাঞ্জাবি, টুপি বিক্রি করা। এর মাধ্যমে বিক্রি বাড়ানো সম্ভব হয়। উদ্দীপকের আলী রেজা মুয়ুরী নামে একটি দেশীয় তৈরি পোশাকের দোকানের মালিক। তার দোকানের পাশে নতুন কিছু দোকান চালু হওয়ায় তিনি লোকসানের সম্মুখীন হন। এখন তিনি বাংলা নববর্ষের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাপড় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আলী রেজা পণ্য বিক্রির ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক বিপণনের সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে নববর্ষ হলো একটি উৎসব। আর একে কেন্দ্র করে পণ্যের বাজারকে বিভক্ত করা হলো উপলক্ষ চলকের অন্তর্ভুক্ত। এটি অনুযায়ী পণ্য বাজার বিভক্ত করে পণ্য বিক্রি করলে ক্রেতাদের আকর্ষণ করা সহজ হবে। ফলে বিক্রি বাড়বে। এভাবে তিনি তার দোকানের পাশে স্থাপিত অন্যান্য প্রতিযোগিদের থেকে এগিয়ে থাকতে পারবেন। অর্থাৎ, তার সংকট মোকাবেলা সহজ হবে। সুতরাং, আলী রেজার আচরণিক বাজার বিভক্তিকরণের উপলক্ষ চলকটি ব্যবহার অত্যন্ত যথার্থ।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
সংকট মোকাবিলায় আলী রেজার নেওয়া কৌশলের যথার্থতা বাজার বিভক্তিকরণের ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর