'বিক্রয় বৃদ্ধি করার জন্য বিপণন মিশ্রণের যে উপাদানটি কৌশল হিসেবে নিয়েছেন তা যথার্থ'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিসেস ফারহানা বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের পণ্য উপাদানটি কৌশল হিসেবে নিয়েছেন; যা বিক্রয় বৃদ্ধিতে যথার্থ বলে আমি মনে করি। যা কিছু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে তাকে পণ্য বলে। বিপণনকারীকে পণ্যের বিভিন্ন দিক সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় যেমন- পণ্যের বৈচিত্র্যতা, গুণগতমান, ডিজাইন, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নাম, মোড়কিকরণ, সেবা ইত্যাদি। উদ্দীপকে মিসেস ফারহানা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করেন এবং দেশের বিভিন্ন ফুড বেভারেজ কোম্পানিতে সেগুলো বিক্রয় করেন। তিনি বিক্রয় বৃদ্ধির জন্য মধুর বৈচিত্র্যতা ও মান বিবেচনা করে মুনাফার সমন্বয় ঘটান'। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি পণ্য বিপণনের ক্ষেত্রে বৈচিত্র্যতা ও মানের দিকে গুরুত্বারোপ করেন; যা বিপণন মিশ্রণের পণ্য উপাদানের সাথে সম্পৃক্ত। বিপণন মিশ্রণের উপাদানগুলো হলো: পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার। বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলো প্রয়োজনমতো ব্যবহার করতে পারে। বিপণন মিশ্রণের অন্যতম একটি উপাদান হলো পণ্য। পণ্যের গুণগত মান, বৈচিত্র্যতা ও ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। বিশেষ করে উদ্দীপকের ন্যায় খাদ্য পণ্যের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ ও বৈচিত্র্যতাকে অত্যধিক গুরুত্ব দিতে হয়। অতএব বিক্রয় বৃদ্ধির জন্য মিসেস ফারহানার পণ্য উপাদানটি ব্যবহার করা যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
'বিক্রয় বৃদ্ধি করার জন্য বিপণন মিশ্রণের যে উপাদানটি কৌশল হিসেবে নিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর