প্রতিষ্ঠানের গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা কি সঠিক? মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তাবাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক। তারা ভোক্তাবাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক ব্যবহার করেছে। কোনো একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হলো সামাজিক শ্রেণি, জীবন ধাঁচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা। উদ্দীপকে 'জয়' কোরিয়ার একটি বিখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বিপণন করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণির আয়ের মানুষের ভিত্তিতে ভিন্ন ভিন্ন গাড়ি উৎপাদন করে। যা সমাজের বিভিন্ন শ্রেণি তথা সামাজিক শ্রেণিকে নির্দেশ করে। উক্ত শ্রেণিতে ভাগ করাকে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণ বলে। সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ করে তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তিকরণের মূল কারণ। সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি উৎপাদন করে যা একটি ব্যয়বহুল পণ্য। সকল স্তরের ক্রেতা এ ধরনের পণ্য ক্রয় করতে পারে না। আবার সকল শ্রেণির কাছে একই ধরনের গাড়ি ক্রয়ের চাহিদা সৃষ্টি হয় না। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের গাড়ি উৎপাদনে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভক্ত করেছে যা পণ্যের প্রকৃতি বিবেচনায় একটি সঠিক সিদ্ধান্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
প্রতিষ্ঠানের গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর