শপিং সেন্টারের জন্য নেওয়া পদক্ষেপটি কতটুকু যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: শপিং সেন্টারে সরবরাহের জন্য মি. জমিরের বাঁধাকপি মোড়কিকরণের পদক্ষেপটি যথেষ্ট যৌক্তিক ও সময়োপযোগী হয়েছে। মোড়ক বা আবরণ দিয়ে কোনো পণ্যকে সুন্দরভাবে ঢেকে বা মুড়ে দেয়াকে মোড়কিকরণ বলে। মোড়কিকরণ পণ্যকে আকর্ষণীয় করে তোলে এবং পণ্যমান সংরক্ষণে সহায়তা করে। মি. জমির তার নিজস্ব জমিতে বাঁধাকপি চাষ করে তা ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। বিক্রয়ের পূর্বেই তিনি বাঁধাকপির পর্যায়িতকরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টার অধিক মূল্যে বাঁধাকপি বিক্রয় করেন। বিক্রয়ের পূর্বে তিনি প্রতিটি বাঁধাকপিকে মোটা কাগজের আবরণে আবদ্ধ করেন। অর্থাৎ তিনি মোড়কিকরণ করেন। মি. জমিরের মোড়কিকরণ করার ফলে বাঁধাকপির গুণগত মান রক্ষা পায়। কেননা মোড়কিকরণের কারণে ক্ষতিকর জীবাণু কিংবা ধুলা-বালি পরিবহনের সময় পণ্যের সংস্পর্শে আসতে পারে না। তাছাড়া পরিবহনজনিত ক্ষতি থেকেও মোড়কিকরণ পণ্যকে রক্ষা করে। আর সুন্দর মোড়কিকরণ ক্রেতাদেরকে আকৃষ্ট করে। ফলে মি. জমির এসব শপিং সেন্টারের বাঁধাকপি বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারে। তাই বলা যায়, জনাব জমিরের মোড়কিকরণের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
শপিং সেন্টারের জন্য নেওয়া পদক্ষেপটি কতটুকু যুক্তিযুক্ত? উদ্দীপকের আ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর