গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: পণ্য উৎপাদন ও বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এটি পণ্য উৎপাদনের সাথে বিক্রয় এবং ভোগের সমন্বয় সাধন করে। প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট মৌসুমের পণ্য অন্য মৌসুমে বিক্রয় করতে চাইলে পণ্য গুদামজাতকরণের মাধ্যমে তা করা যায়। তাছাড়া এর মাধ্যমে মৌসুমে উৎপাদিত অতিরিক্ত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এভাবে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের সুযোগ সৃষ্টির মাধ্যমে গুদামজাতকরণ ব্যবস্থা সময়গত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর