শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে "সানন্দ বেকারি" বেকারি সামগ্রী প্রস্তুত ও সরবরাহের মাধ্যমে বিপণনের কোন কোন কাজ সম্পন্ন করেন? ব্যাখ্যা করো।

উত্তর: 'সানন্দ বেকারি' বেকারিসামগ্রী প্রস্তুত ও সরবরাহের মাধ্যমে বিপণনের ক্রয়, বিক্রয় ও পরিবহন কাজগুলো সম্পাদন করে। পণ্য উৎপাদন করতে হলে কাঁচামাল ক্রয় করে পরিবহনের মাধ্যমে কারখানায় নিয়ে আসতে হয়। আবার, উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বিক্রয় করা হয়। এক্ষেত্রে বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। 'সানন্দ বেকারি' দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, চিনি, দুধ, ডিম ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে। এজন্য প্রতিষ্ঠানটিকে ক্রয়কার্য সম্পাদন করতে হয়েছে। ক্রয়ের পর উপকরণসমূহ প্রতিষ্ঠানে আনতে পরিবহনের ব্যবস্থা করতে হয়েছে। আবার, বেকারি পণ্য উৎপাদনের পর তা বিক্রয় করতে হয়েছে। তাই বলা যায়, 'সানন্দ বেকারি' ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজগুলো সম্পাদন করে।

HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল

উদ্দীপকে "সানন্দ বেকারি" বেকারি সামগ্রী প্রস্তুত ও সরবরাহের মাধ্যমে…

উদ্দীপক

'সানন্দ বেকারি' দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, চিনি, দুধ, ডিম ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদনের সামগ্রী সংগ্রহ করে কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য তৈরি করে। তারপর শহরের বিভিন্ন দোকানে এসব পণ্য সামগ্রী সরবরাহ করে। পণ্যের গুণগত মান উন্নত হওয়ায় তাদের বেকারী পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে তারা দেশি মিষ্টি, সাধারণ মিষ্টি ও কম মিষ্টি সম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করছে। বর্তমানে তাদের সাফল্য আকাশছোঁয়া।

Comilla · 2017

উত্তর

পণ্যের গুণগত মান সংরক্ষণ এবং বাহ্যিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে আবরণ দিয়ে কোনো পণ্যকে আকর্ষণীয়ভাবে ঢেকে বা মুড়ে দেয়াকে মোড়কিকরণ বলে।

উত্তর

পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরের প্রক্রিয়াকে বিক্রয় বলে। বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন করা হয়। পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কার্য গতিশীল রাখা সম্ভব হয়। প্রত্যাশামাফিক বিক্রয় না হলে প্রতিষ্ঠানের যাবতীয় পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। বিপণন ও এর সহায়ক কার্যাবলি পরিচালনা করতে যাবতীয় অর্থের যোগান বিক্রয় ছাড়া সম্ভব নয়। তাই বিক্রয়কে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ বলা হয়।

উত্তর

'সানন্দ বেকারি' বেকারিসামগ্রী প্রস্তুত ও সরবরাহের মাধ্যমে বিপণনের ক্রয়, বিক্রয় ও পরিবহন কাজগুলো সম্পাদন করে। পণ্য উৎপাদন করতে হলে কাঁচামাল ক্রয় করে পরিবহনের মাধ্যমে কারখানায় নিয়ে আসতে হয়। আবার, উৎপাদিত পণ্য ভোক্তার নিকট বিক্রয় করা হয়। এক্ষেত্রে বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। 'সানন্দ বেকারি' দেশের বিভিন্ন এলাকা থেকে ময়দা, চিনি, দুধ, ডিম ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে। এজন্য প্রতিষ্ঠানটিকে ক্রয়কার্য সম্পাদন করতে হয়েছে। ক্রয়ের পর উপকরণসমূহ প্রতিষ্ঠানে আনতে পরিবহনের ব্যবস্থা করতে হয়েছে। আবার, বেকারি পণ্য উৎপাদনের পর তা বিক্রয় করতে হয়েছে। তাই বলা যায়, 'সানন্দ বেকারি' ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজগুলো সম্পাদন করে।

উত্তর

'সানন্দ বেকারি'র সাফল্যের পেছনে পর্যায়িতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- আমি এ উক্তিটির সাথে একমত। পণ্য পর্যায়িতকরণের পূর্বে প্রমিতকরণ করতে হয়। প্রমিতকরণের মাধ্যমে যে মান নির্ধারণ করা হয় তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ ক্রেতাকে সহজে পণ্য বাছাই ও ক্রয়ে সহায়তা করে। 'সানন্দ বেকারি' কেক, পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি পণ্য উৎপাদন করে। অতঃপর শহরের বিভিন্ন দোকানে এসব পণ্য সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের আগ্রহের কথা বিবেচনা করে বেশি মিষ্টি, সাধারণ মিষ্টি ও কম মিষ্টিসম্পন্ন পাউরুটি ও বিস্কুট তৈরি ও সরবরাহ করে। বর্তমানে তাদের ব্যবসায়ের সাফল্য আকাশছোঁয়া। 'সানন্দ বেকারি' রুটি ও বিস্কুট পর্যায়িতকরণ করায় ক্রেতারা চাহিদামাফিক পণ্য ক্রয় করতে পারছে। সকল ক্রেতার চাহিদা এক হয় না। কেউ মিষ্টি পছন্দ করে, তারা প্রতিষ্ঠানটির অতি মিষ্টি দিয়ে উৎপাদন করা রুটি ও বিস্কুট কিনতে পারে। আবার যারা মিষ্টি তেমন পছন্দ করে না, তারা কম মিষ্টির বিস্কুট ক্রয় করে। অর্থাৎ সকল ধরনের ক্রেতারা তাদের পছন্দমত পণ্য ভোগের সুযোগ পাচ্ছে, যা 'সানন্দ বেকারি'কে সাফল্য এনে দিচ্ছে। তাই বলা যায়, সানন্দ বেকারির সাফল্যের মূল কারণ হলো পর্যায়িতকরণ।
HSCMarketing 2nd PaperChapter 3 : বিপনন কার্যাবলী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরমান কারওয়ান বাজারে মৌসুমি ফলের পাইকার। তিনি আমের মৌসুমে রংপুর থেকে বেশি পরিমাণে "হাড়িভাঙ্গা" আম কিনে আনার সাথে সাথে বিক্রি না করে সেগুলোকে আকার, আকৃতি, মান ও স্থায়িত্ব বিবেচনা করে বেশি সময় ধরে বিক্রির জন্য ছোট, মাঝারি ও বড় ইত্যাদি শ্রেণিতে বিভক্ত করে সংরক্ষণ করেন। এতে পণ্যের মান ও গুণাগুণ বজায় থাকে। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী আম কিনতে পারে, ফলে বিক্রি ও খুবই সুশৃঙ্খল হয়।

Barisal · 2017

ক
পুনঃবিক্রেতার বাজার কী?
খ
বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যাখ্যা করো।
ঘ
পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থাকেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

বিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পুনঃবিক্রেতার বাজার কী?

পুনঃবিক্রেতার বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"সান ফ্লাওয়ার মিলস" বাছাইকৃত গম থেকে আটা ময়দা, সুজি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করে। মানসম্মত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান তিনি সারাদেশে তার উৎপাদিত পণ্য গুণগতমান ঠিক রেখে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চিন্তা করেছেন।

Jessore · 2017

ক
প্রমিতকরণ কী?
খ
"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ
গম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।
ঘ
সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রমিতকরণ কী?

প্রমিতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে। এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। একারণে তিনি পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩ বছরের নিরলস প্রচেষ্টায় একটি লিচু বাগান তৈরি করেন। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। এ বছর ফলন ভাল হওয়া সত্ত্বেও লিচু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন।

Sylhet · 2017

ক
পরিবহণ কী?
খ
'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।
গ
উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পরিবহণ কী?

পরিবহণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণের মান ও আকার অনুযায়ী ভাগ করে ব্যবসায়ী হিসেব জনাব আরমান কী ধরনের সুবিধা পেয়ে থউদ্দীপকে জনাব আরমান আম সংরক্ষণের পূর্বে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন?- ব্যবিক্রয়কে একাধিক কাজের সমষ্টি বলা হয় কেন? ব্যাখ্যা করো।পুনঃবিক্রেতার বাজার কী?সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপগম ক্রয়ের মাধ্যমে "সান ফ্লাওয়ার মিলস" কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ব্যাখ্যা করো।"পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।প্রমিতকরণ কী?উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।উল্লেখিত উদ্দীপকে সামষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবের কথা বলা হয়েছে? ব্যাখ্য'উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক'- ব্যাখ্যা করো।পরিবহণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।