উত্তম ক্রয়-বিক্রয়ের অর্ধেক ব্যাখ্যা করো।
উত্তর: ভালো কাঁচামাল ক্রয় করতে পারলে উৎপাদিত পণ্য মানসম্পন্ন হয় এবং তা বিক্রয় করাও সহজ হয়। এজন্য উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয়। ভোক্তারা সবসময় মানসম্মত পণ্য প্রত্যাশা করে। আর মানসম্মত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন মানসম্মত কাঁচামাল। মানসম্মত কাঁচামাল ক্রয় করতে পারলে মানসম্মত পণ্য উৎপাদন করা সহজ হয়। ভোক্তারা চাহিদা অনুযায়ী ভালো পণ্য পেলে উৎপাদিত পণ্য বিক্রয় করাও সহজ হয়। তাই বলা যায়, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক।
HSC Marketing 2nd Paper Chapter 3 : বিপনন কার্যাবলী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 3 : বিপনন কার্যাবলী · সৃজনশীল
উত্তম ক্রয়-বিক্রয়ের অর্ধেক ব্যাখ্যা করো।
উত্তর