উদ্দীপকে উল্লিখিত পুরাতন বাজার ও রানি বাজারের ধরন উল্লেখপূর্বক বাজার দুটির বৈসাদৃশ্য ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পুরাতন বাজার হচ্ছে ভোক্তা বাজার এবং রানীবাজার হচ্ছে শিল্প বা ব্যবসায় বাজার। নিজের বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় কারীদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়। ভোক্তা বাজারের ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহার বা ভোগের লক্ষ্যে পণ্য বা সেবা ক্রয় করে থাকে ওই সকল ব্যক্তি এবং গৃহে বসবাসকারীদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয় যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় করে থাকে যাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। যেসকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়। পুনঃব্যবহারকারী বা পুনঃ বিক্রেতাদের নিয়ে ব্যবসায় বাজার গঠিত হয়। এ বাজারে ক্রেতারা মুনাফা অর্জন বা উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য পণ্য বা সেবা ক্রয় করে। এ বাজারে ক্রেতারা উৎপাদন কাজে ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে। উদ্দীপকে জিসান একদিন নাটোরের পুরাতন বাজারে যান। সেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং তারা স্বল্প সময় ও কম প্রচেষ্টায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করছেন। পরবর্তীতে তিনি রানিবাজারে যান সেখানে ক্রেতার সংখ্যা অনেক কম এবং তারা বেশি সময় ও প্রচেষ্টার মাধ্যমে যন্ত্রাংশজাতীয় পণ্য ক্রয়। করছেন। তিনি আরও উপলব্ধি করেন ক্রেতারা পণ্য ক্রয়ের সময় পণ্যের মান ও মূল্য বিবেচনা করছেন। উদ্দীপকে ভোক্তা বাজার ও শিল্প বাজারের কথা বলা হয়েছে। উভয় বাজারের মধ্যে শিল্প বাজারের তুলনায় ভোক্তা বাজারের আয়তন বড় এবং ব্যবহারকারীর সংখ্যা অধিক। ভোক্তা বাজারের পণ্যের একক প্রতি মূল্য কম থাকলেও শিল্প বাজারের অধিক। ভোক্তা বাজারের বন্টন প্রণালী দীর্ঘ হলেও শিল্প বাজারের বন্টন প্রণালী সংক্ষিপ্ত। কারণ এরূপ বাজারের ক্রেতার সংখ্যা কম হয় এবং নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পুরাতন বাজার ও রানি বাজারের ধরন উল্লেখপূর্বক বাজা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর