উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য বিক্রয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'রিয়া মটরস লি.' শপিং পণ্য বিক্রি করে যেসব পণ্য ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কেনে সেগুলোই শপিং পণ্য। এ জাতীয় পণ্য ক্রেতারা ঘন ঘন কেনে না। এ পণ্য কিনতে ক্রেতারা পণ্যের মান, মূল্য প্রভৃতি তুলনা করে। 'রিয়া মটরস লি.' একটি বিখ্যাত মোটরবাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। অর্থাৎ, এটি মোটরবাইক বিক্রি করে। ক্রেতারা মোটরবাইক কেনার আগে দীর্ঘ সময় নিয়ে পরিকল্পনা করে। তারা ঘন ঘন মোটরবাইক কেনে না বিধায় অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করে। তারা পণ্যের মান, মূল্য প্রভৃতি তুলনা করে এবং বিভিন্ন শো-রুম ঘুরে দেখে। মোটরবাইক ও এর মান এবং দামে সামজস্য থাকলে ভোক্তারা মোটরবাইক কেনে। এগুলো শপিং পণ্যের বৈশিষ্ট্য। তাই বলা যায়, “রিয়া মটরস লি.' শপিং পণ্য বিক্রি করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের পণ্য বিক্রয় করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর