বাজার বিভক্তিকরণ কেন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সামগ্রিক বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই মূলত বাজার বিভক্তিকরণ করা হয়। বাজার বিভক্তিকরণের অনেকগুলো ভিত্তি রয়েছে। এগুলো হচ্ছে: ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণভিত্তিক বিভক্তিকরণ ইত্যাদি। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে সমগ্র বাজারকে কতিপয় ছোট ছোট ভাগে বিভক্ত করা হয় এবং সমজাতীয় বৈশিষ্ট্য তথা ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস ইত্যাদি বিবেচনা করা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
বাজার বিভক্তিকরণ কেন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর