উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মিসেস রাবেয়া যে বাজারের সদস্য সেই বাজারের ক্রেতারা কী নিজেরাই ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন? সপক্ষে মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিস রাবেয়া শিল্প বাজারের সদস্য। এ বাজারের ক্রেতারা নিজেরা ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে তারা যে ক্রেতার কাছে পণ্যটি বিক্রয় করবে তার উপর নির্ভর করতে হয়। যেসকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয়। এ বাজারে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় এর ধরন প্রাতিষ্ঠানিক। শিল্প বাজারে সকল কিছুতেই পুনরায় যার কাছে বিক্রি করা হবে তার ভূমিকাই মুখ্য। শিল্প বাজারে পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে পেশাগত আচরণ লক্ষণীয়। কখনো কখনো প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট নিয়োগ করা হয় বাজার চাহিদা ক্রেতা আচরণ ইত্যাদি বিচার বিশ্লেষণ করে পণ্য ক্রয় করে থাকে। সুতরাং বলা যায় শিল্প বাজারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা মুখ্য নয় বরং যে ক্রেতা কাছে পণ্যটি বিক্রয় করবে তাকেই গুরুত্ব দেয়া হয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মিসেস রাবেয়া যে বাজারের সদস্য সেই বাজারের …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর