“ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা অধিক"- ব্যাখ্যা করো।
উত্তর: যে সকল ক্রেতা ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য পণ্য বা সেবাসামগ্রী কেনে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারে প্রতিনিয়তই ভোগ্যপণ্যের বিক্রয় সমারোহ ঘটে । বিশ্বের প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পণ্য কেনেন। অর্থাৎ, সব জায়গায় ভোক্তারা অবস্থান করেন এবং তারা ভোগ বা ব্যবহারের জন্য কোনো না কোনো পণ্য কেনেন। ভোক্তা বাজারে ক্রেতাদের নিজস্ব আয়, রুচি, চাহিদা ও প্রয়োজন মোতাবেক পণ্য কেনার সুযোগ থাকে। ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকায় বাজারে ক্রেতার সংখ্যাও বেশি হয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
“ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা অধিক"- ব্যাখ্যা করো।
উত্তর