মধ্যম আয়ের মানুষের জন্য তাঁতের শাড়ি তৈরিতে মিস্টার রাকিব কতটুকু সফলকাম হবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: মধ্যম আয়ের মানুষের জন্য তাঁতের শাড়ি তৈরিতে রাকিব যথাযথ সফল হবে বলে আমি মনে করি। সমাজে বসবাসরত মানুষের বিভিন্ন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, সামাজিক শ্রেণী, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ওপর ভিত্তি করে তৈরি বাজারকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। সহজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে।ফলে তাদের বাসস্থান, পোশাক, গাড়ি, অবসরযাপন, রুচি ও পছন্দ আয় ইত্যাদির মধ্যে পার্থক্য দেখা দেয়। তাই নিম্নবিত্ত, নিম্ন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ-উচ্চবিত্ত ও শ্রমিক ইত্যাদির ভিত্তিতে বাজার কে বিভক্ত করা হয়।যখন একটি নির্দিষ্ট আয়ের ভিত্তি করে ব্যবসায় পরিচালনা করা হয় তখন সে শ্রেণীর মানুষ সকলেই তার প্রতিষ্ঠানে যেয়ে পণ্যটি ক্রয় করবে। উদ্দীপকে দেখা যায়, মিস্টার রাকিব উন্নত মানের সুতা কিনে তাঁতের শাড়ি তৈরি করে। বয়স অনুযায়ী মান সম্মত শাড়ি তৈরি করার জন্য চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে তাঁতের শাড়ি তৈরীর মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকা সিদ্ধান্ত নিয়েছে। এখানে তিনি মধ্যম আয়ের মানুষের জন্য পন্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সকল মধ্য মায়ের মানুষেরা তার দোকানে যে পণ্য ক্রয় করবে। ফলে তার ব্যবসার সম্প্রসারণ খুব সহজ হবে। তাই বলা যায় মিস্টার রাকিবের মতো আর মানুষের জন্য শাড়ি তৈরি করা যুক্তিযুক্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
মধ্যম আয়ের মানুষের জন্য তাঁতের শাড়ি তৈরিতে মিস্টার রাকিব কতটুকু স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর