উদ্দীপকে উল্লিখিত জুবায়ের ফ্যাশন কোন বাজারে পোশাক ও জুতা বিক্রি করে? সেই বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জুবায়ের ফ্যাশন ভোক্তা বাজারে পোশাক ও জুতা বিক্রয় করেন। নিজের, পারিবারিক সদস্যদের এবং গৃহে বসবাসকারীদের ব্যক্তিগত প্রয়োজন পূরণের লক্ষ্যে পণ্য ও সেবা ক্রেতাদের নিয়ে গঠিত বাজার কে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজারের সদস্যরা মূলত নিজের বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে। ক্রয়ের ক্ষেত্রে কোন ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। ভোক্তা বাজার চূড়ান্ত ভোকাদের নিয়ে গঠিত হয় । ভোক্তা বাজারের ক্রেতারা যেহেতু ভোগ করে সেহেতু তারা সল্পপরিমাণে পণ্য ক্রয় করে থাকে। ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় বলে ভোক্তা বাজায় ক্রেতারা কখনো একসাথে বেশি পরিমাণ পন্য ক্রয় করে না। এ বাজারের ক্রেতারা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, জুবায়ের ফ্যাশন" চায়না,ব্যাংকক থেকে শিশুদের পোষাক ও জুতা আমদানি করে । আমদানিকৃত পোশাক ও জুতা সমূহ গুণগত মান ও ডিজাইনের অনন্য। এখানে দেখা যায় তারা তাদের পণ্যটি বিদেশ থেকে আমদানি করে সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করে। আর এটি সম্ভব হয়েছে ভোক্তা বাজারের কারণে। তাই বলা যায়, উদ্দীপকে জুবায়ের ফ্যাশন ভোক্তা বাজারে পোশাক ও জুতার বিক্রি করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জুবায়ের ফ্যাশন কোন বাজারে পোশাক ও জুতা বিক্রি করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর