"বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তা কে রাখা হয়"- উদ্দীপকের আলোকে ইহার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: "বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তাকে রাখা হয়"-উক্তিটি যৌক্তিক। বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণ যোগ্য উপাদানের সংমিশ্রণ। যারা পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে। উদ্দীপকে বিপণন মিশ্রণের চিত্র প্রদর্শিত হয়েছে। চারটি উপাদান পণ্য, মূল্য, বন্টন ও প্রসার এর সংমিশ্রন ভোক্তা কে কেন্দ্র করে সম্পাদিত হয়। কেননা পণ্যের গুনগত মান উন্নয়ন, মূল্য নির্ধারণ, বন্টন ও প্রসার কার্যক্রম ভোক্তা কে সন্তুষ্ট করার জন্যই সম্পাদিত হয়। তাই বলা যায়, ভোক্তা কে কেন্দ্র করেই বিপণন মিশ্রন আবর্তিত হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ-অপছন্দ প্রবৃত্তি বিবেচনা করে পণ্যের মান, নকশা, বৈশিষ্ট্য ও মোড়ক উন্নয়ন করা হয়। তাছাড়া, ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসার মূলক কৌশল অবলম্বন করে। মূল্য নির্ধারণ, মূল্য ছাড়, পরিশোধনের সময় বাট্টা ইত্যাদি মূল্য সংক্রান্ত কার্যাবলী ও ভোক্তাদের বিবেচনা করে করা হয়। আবার ভোক্তার উপর ভিত্তি করে বন্টন ব্যবস্থা দীর্ঘায়িত হবে নাকি সল্প হবে তা নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং ভোক্তদের উদ্দেশ্যে বিবরণের সব কাজ পরিচালিত হয়। ফলে ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
"বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তা কে রাখা হয়"- উদ্দীপকের আলোক…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর