"ভোক্তাবাজারের আয়তন অত্যন্ত ব্যাপক"- ব্যাখ্যা কর।
উত্তর: পারিবারিক সদস্যদের এবং গৃহে বসবাসকারীদের ব্যক্তিগত প্রয়োজন পূরণের লক্ষ্যে পণ্য ও সেবার ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। বিশ্বের প্রতিটি মানুষ তার নিজের ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পণ্য ক্রয় করে। অর্থাৎ বিশ্বের আনাচে-কানাচে ভোক্তারা অবস্থান করে এবং তারা ভোগের জন্য কোনো না কোনো পণ্য অবশ্যই ক্রয় করে। তাই যেখানেই ভোক্তার অবস্থান সেখানেই ভোক্তাবাজারের বিস্তৃতি দেখা যায়। এ অর্থে ভোক্তাবাজারের আয়তন অত্যন্ত ব্যাপক।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
"ভোক্তাবাজারের আয়তন অত্যন্ত ব্যাপক"- ব্যাখ্যা কর।
উত্তর