উদ্দীপকে উল্লিখিত 'ঢাকা ফুড কোম্পানী' কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ঢাকা ফুড কোম্পানি' শিল্পবাজারের ক্রেতা। যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের সমন্বয়ে গড়ে উঠা বাজারকে শিল্পবাজার বলে। সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে এ বাজার গঠিত হয়। এ বাজারের ক্রেতারা মুনাফা অর্জন বা উৎপাদন বৃদ্ধির জন্য পণ্য ক্রয় করে। উদ্দীপকে 'ঢাকা ফুড কোম্পানি' মুন্সিগঞ্জ থেকে সরাসরি আলু ক্রয় করে। সেক্ষেত্রে ঢাকা ফুড কোম্পানি ক্রেতা হিসেবে বিবেচিত। উক্ত ক্রয়কৃত আলু দিয়ে তারা কুড়মুড়ে ও মচমচে সতেজ চিপস তৈরি করে, যা শিশু-কিশোরদের কাছে খুবই জনপ্রিয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি পুনরায় উৎপাদনের জন্য মুন্সিগঞ্জের আলু ক্রয় করে। মুনাফা অর্জন ও উৎপাদন বৃদ্ধির জন্যই মূলত প্রতিষ্ঠানটি আলু ক্রয় করে। অর্থাৎ প্রতিষ্ঠানটির কার্যক্রম শিল্পবাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ অর্থে উদ্দীপকের ঢাকা ফুড কোম্পানি শিল্পবাজারের ক্রেতা।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ঢাকা ফুড কোম্পানী' কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর