বিক্রি বাড়ানোর ক্ষেত্রে বিপণন মিশ্রণের যে উপাদানের প্রভাব আছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিক্রি বাড়ানোর ক্ষেত্রে বিপণন মিশ্রণের প্রসার উপাদানের প্রভাব রয়েছে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে উক্ত পণ্য ক্রয়ে ক্রেতাকে আগ্রহী করার কৌশলকে প্রসার বলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ প্রসারের উল্লেখযোগ্য হাতিয়ার। উদ্দীপকে 'প্যান্টালুন গামেন্টস লি.' শার্ট তৈরি করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে। সম্প্রতি উক্ত গার্মেন্টস এর ব্যবস্থাপক পরিচালক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শার্ট সম্পর্কিত তথ্য প্রচার করেন। ফলে বিক্রির পরিমাণ বেড়ে যায়। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্যের তথ্য নৈর্ব্যক্তিক উপায়ে ক্রেতার কাছে উপস্থাপন করে। ফলে ক্রেতারা পণ্য সম্পর্কে জ্ঞান লাভ করে এবং ক্রয়ে আগ্রহী হয়। তাদের এই কার্যক্রমটি বিপণন মিশ্রণের প্রসার উপাদানের অন্তর্গত। প্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। এ প্রক্রিয়ায় লক্ষ্য' নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়। প্রমোশন কার্যাবলির মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য বা সেবার বৈশিষ্ট্য ও 'প্রাপ্তির সম্ভাবনা তুলে ধরা হয় এবং তাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। ঠিক একইভাবে উদ্দীপকের প্যান্টালুন গামেন্টস লি.' বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের তথ্য প্রদান করে। ফলে ক্রেতারা পণ্যটি সম্পর্কে জানতে পারে এবং তাদের বিক্রয় বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
বিক্রি বাড়ানোর ক্ষেত্রে বিপণন মিশ্রণের যে উপাদানের প্রভাব আছে তার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর