'প্যান্টালুন গার্মেন্টস লি.' কর্তৃপক্ষ কোন বাজারে পণ্য বিক্রি করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'প্যান্টালুন গার্মেন্টস লি.' ভোক্তা বাজারে পণ্য বিক্রি করে। যে সকল ক্রেতারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তাবাজারের সদস্য সংখ্যা অত্যধিক, ক্রেতারা অল্প অল্প করে কিন্তু ঘন ঘন পণ্য ক্রয় করে। উদ্দীপকে 'প্যান্টালুন গামেন্টস লি.' শার্ট তৈরি করে চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে। উক্ত ভোক্তা বা ক্রেতারা পণ্য ক্রয় করে তা সরাসরি ভোগ করে পণ্যের উপযোগ নিঃশেষ করে। তাদের পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো ব্যক্তিগত বা পারিবারিক ভোগ। তাই বলা যায় 'প্যান্টালুন গামেন্টস লি.' ভোক্তাবাজারে পণ্য বিক্রয় করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
'প্যান্টালুন গার্মেন্টস লি.' কর্তৃপক্ষ কোন বাজারে পণ্য বিক্রি করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর