টেলিটক বাজার বিভক্তিকরণের জন্য কোন বিষয়টিকে বিবেচনা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: টেলিটক বাজার বিভক্তিকরণের জন্য পেশা ও লিঙ্গ উপাদান দুটি বিবেচনা করেছে। এ দুটি উপাদান জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। আর জনসাধারণের বৈশিষ্ট্য এবং ক্রয় আচরণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করাই হলো জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। বয়স, লিঙ্গ, আয়, পেশা প্রভৃতি হলো এর উপাদান বা চলক। টেলিটক বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত মোবাইল যোগাযোগ প্রতিষ্ঠান। তাদের গ্রাহকসংখ্যা কমে যাচ্ছে। গ্রাহক বাড়াতে তারা শিক্ষার্থীদের জন্য 'বর্ণমালা' ও নারীদের জন্য 'অপরাজিতা' নামে আলাদা সিম চালু করেছে। দুই শ্রেণির ক্রেতাদের আকৃষ্ট করতে উক্ত সিমগুলোতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এখানে 'শিক্ষার্থী' পেশার এবং 'নারী' লিঙ্গ চলকের অন্তর্ভুক্ত। আর এ দুটি চলক বা উপাদান (পেশা ও লিঙ্গ) জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত? এ থেকে বোঝা যায়, টেলিটক জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের উপাদান পেশা ও লিঙ্গকে বিবেচনা করেছে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
টেলিটক বাজার বিভক্তিকরণের জন্য কোন বিষয়টিকে বিবেচনা করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর