দ্রুতি মটরস লি. এর বাজার বিভাজনের চলক পরিবর্তনের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দ্রুতি মটরস লি. এর বাজার বিভাজনের চলক পরিবর্তনের সিদ্ধান্তটি যথার্থ বলে আমি মনে করি। তারা পরবর্তীতে মনস্তাত্বিক বিভক্তিকরণ চলকের উপর ভিত্তি করে বাজার বিভক্ত করে। কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। সামাজিক শ্রেণী, ব্যক্তিত্ব ও জীবনধাঁচ মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের অন্তর্গত। উদ্দীপকে দ্রুতি মটরস লি. প্রাথমিক পর্যায়ে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ডিজাইনের বাইক প্রস্তুত করে। কিন্তু উচ্চ মূল্যের কারণে প্রথম বছরে তাদের বিক্রয় আশানুরূপ নয়। দ্বিতীয় বছরে প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ভোক্তাদের জন্য পৃথক পৃথক বৈশিষ্ট্য ও মূল্যসম্পন্ন বাইক তৈরি ও বিপণন করার পরিকল্পনা করছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সামাজিক শ্রেণির ওপর ভিত্তি করে তাদের বাজার বিভক্তিকরণ করার পরিকল্পনা করছে, যা মনস্তাত্বিক বাজার বিভক্তিকরণের অন্তর্গত। সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ করে তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তিকরণ এর মূল কারণ। সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। যার মাধ্যমে সমাজে বসবাসরত প্রত্যেকটি ভোক্তা তাদের পছন্দমতো এবং তাদের সামর্থের মধ্যে পণ্য ক্রয় ও ভোগ করতে পারেন। তাই বলা যায় যে, উদ্দীপকে প্রতিষ্ঠানটির মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভক্তিকরণের সিদ্ধান্তটি সঠিক।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
দ্রুতি মটরস লি. এর বাজার বিভাজনের চলক পরিবর্তনের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর