উদ্দীপকে প্রথমে বণ্টন কোন ধরনের চলকের ওপর ভিত্তি করে বাজার বিভাজন ব্যবহার করা হয়েছে?
উত্তর: উদ্দীপকে প্রথমে জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণ চলকের ওপর ভিত্তি করে বাজার বিভাজন ব্যবহার করা হয়েছে। জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন : বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র; আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা। উদ্দীপকে দ্রুতি মটরস লি. পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ডিজাইনের বাইক প্রস্তুত করে। একেক ডিজাইনের পণ্যের জন্য আলাদা আলাদা বিপণন কর্মসূচি প্রণয়ন করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি জনগণের লিঙ্গের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে। যা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে বণ্টন কোন ধরনের চলকের ওপর ভিত্তি করে বাজার বিভাজন ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর