উদ্দীপকে উল্লিখিত কোম্পানি যে ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করছে তার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহার করছে। ভোক্তা বাজারের ক্ষেত্রে উক্ত প্রণালি ব্যবহার যৌক্তিক। যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে। বণ্টনপ্রণালি উৎপাদক ও ভোক্তার নিকট যোগসূত্র স্থাপন করে। উদ্দীপকে 'রেক্স প্রাইভেট লিমিটেড' ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করে। এ বাজারের ক্রেতারা বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করায় 'রেক্স প্রাইভেট লিমিটেড' দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহার করে। ফলে পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও ক্রেতারা তাদের হাতের নাগালে পণ্য পায়। 'এখানে প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করে। উক্ত বাজারের ক্রেতারা দেশ বা বিশ্বের আনাচে-কানাচে সকল স্থানে অবস্থান করে। এমতাবস্থায় তাদের হাতের নাগালে পণ্য পৌঁছে দিতে দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহারের প্রয়োজন পড়ে। ভোক্তা বাজারের সদস্য সংখ্যা অত্যধিক। ভোক্তা বাজারের ক্রেতারা সর্বত্রই বিদ্যমান। তাই সকলের কাছে পণ্য পৌঁছাতে দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়। যদিও দীর্ঘ বণ্টনপ্রণালি পণ্যের ব্যয় বৃদ্ধি করে। তবে উক্ত প্রণালি ব্যবহার না করলে সকল ভোক্তার নিকট পণ্য পৌঁছানো সম্ভব হবে না। একইভাবে উদ্দীপকের 'রেক্স প্রাইভেট লিমিটেড' তাদের পণ্য বন্টনে দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহার করে। আমার মতে ক্রেতার প্রকৃতি অনুযায়ী তাদের দীর্ঘ বণ্টনপ্রণালি ব্যবহার করা যৌক্তিক।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানি যে ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করছে তার য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর