বিপণন মিশ্রণের আলোকে জনাব নয়নের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: জনাব নয়নের কার্যক্রমে বিপণন মিশ্রণের সঠিক সমন্বয় বিদ্যমান। বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ। পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার বিপণন মিশ্রণের নিয়ন্ত্রণযোগ্য উপাদান। উদ্দীপকে জনাব নয়ন পোশাকী নামের একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। তিনি মালেয়েশিয়া থেকে চলতি ফ্যাশনের টি-শার্ট ও থ্রি-পিছ আমদানি করেন। আমদানিকৃত পোশাকসমূহ গুণগত মান ও ডিজাইনে অনন্য। এখানে তিনি বিপণন মিশ্রণের পণ্য উপাদান ব্যবহার করেন। আবার তার পণ্যটি ৮টি শোরুমের মাধ্যমে পরিচালনা করে বণ্টনকার্য সম্পাদন করেন। এছাড়া মাঝেমধ্যে তিনি পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও মূল্য ছাড় দেন। যা বিপণন মিশ্রণের মূল্য ও প্রসারকে নির্দেশ করে। অর্থাৎ তিনি বিপণন মিশ্রণের সকল উপাদান প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেন। বিপণন মিশ্রণ হলো কতিপয় উপাদানের মিশ্রণ যা হলো: পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার।, যা ব্যবহার করে বিপণনকারী তার লক্ষ্যস্থিত ক্রেতাকে সন্তুষ্ট করার প্রয়াস চালায়। বিপণন মিশ্রণের উপাদানগুলো 4P নামেও পরিচিত। বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলো প্রয়োজনমত ব্যবহার করতে পারে। উদ্দীপকে উক্ত মিশ্রণের সমন্বয় করে তাদের সাফল্য নিশ্চিত করে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
বিপণন মিশ্রণের আলোকে জনাব নয়নের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর