উদ্দীপকে জনাব নয়নের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নয়নের প্রতিষ্ঠানটি পুনঃবিক্রেতা বাজারের অন্তর্গত। যে সকল ক্রেতা পূণরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এই বাজারের ক্রেতারা ভোগের উদ্দেশ্যে বা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না; বরং তারা এক পক্ষ থেকে পণ্য ক্রয় করে তা আরেক পক্ষের নিকট বিক্রয় করে। উদ্দীপকে জনাব নয়ন পোশাকী নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি মালেয়েশিয়া থেকে চলতি ফ্যাশনের টি-শার্ট ও থ্রি-পিছ আমদানি করেন। এ পোশাকগুলো তিনি আটটি বিভাগীয় শহরে আটটি শো-রুমের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রয় করেন। এখানে জনাব নয়নের প্রতিষ্ঠানটি' বিদেশ থেকে পোশাক আমদানি। করে। তবে উক্ত পোশাক তারা ব্যবহার বা উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে না; বরং তা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। তাই বলা যায়, জনাব নয়নের প্রতিষ্ঠানটি পুনঃবিক্রেতা বাজারের সদস্য।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব নয়নের প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর