শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত উদ্দীপকে জনাব ওহী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উল্লিখিত উদ্দীপকের জনাব ওহী বাজার বিভক্তিকরণের অন্তর্গত আচরণভিত্তিক বিভক্তিকরণের 'উপলক্ষ্য' চলকটি ব্যবহার করেছেন। ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ্য, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতিদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। মেলায় পোশাক প্রদর্শনের কার্যক্রম আচরণভিত্তিক বিভক্তিকরণের উপলক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা তিনি একটি নির্দিষ্ট দিবসকে ভিত্তি করে বাজার বিভক্ত করেন। তাই বলা যায়, জনাব ওহী বাজার বিভক্তিকরণে উপলক্ষ্য চলকটি ব্যবহার করেছেন।

HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল

উল্লিখিত উদ্দীপকে জনাব ওহী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করে…

উদ্দীপক

জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতিদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। তিনি মনে করেন বিপণন বাজারের আয়তন, ক্রেতার ক্রয় ক্ষমতা, অবস্থান, দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী নির্বাচন, আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ, যার ফলে বাজার বিভক্তিকরণ কার্যকর হয়।

Rajshahi · 2025

উত্তর

কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।

উত্তর

বিপণনে 'ভোক্তাই রাজা' এ মতবাদের ভিত্তিতে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের ঘিরেই সম্পাদিত হয় বিধায় ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রে রাখা হয়। বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তাদের প্রয়োজনগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হয়। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ক্রেতার প্রয়োজন, পছন্দ, অগ্রাধিকার ইত্যাদি চিহ্নিতকরণের জন্য বিপণন মিশ্রণের হাতিয়ারগুলো ব্যবহার করা হয়। বিপণন কর্মসূচি উন্নয়নের জন্য পণ্য, মূল্য, বণ্টনপ্রণালি এবং প্রসার কর্মসূচির সার্বিক পরিকল্পনা গ্রহণ করতে হয়, যা ভোক্তাকেন্দ্রিক। বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো: question image

উত্তর

উল্লিখিত উদ্দীপকের জনাব ওহী বাজার বিভক্তিকরণের অন্তর্গত আচরণভিত্তিক বিভক্তিকরণের 'উপলক্ষ্য' চলকটি ব্যবহার করেছেন। ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ্য, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতিদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। মেলায় পোশাক প্রদর্শনের কার্যক্রম আচরণভিত্তিক বিভক্তিকরণের উপলক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা তিনি একটি নির্দিষ্ট দিবসকে ভিত্তি করে বাজার বিভক্ত করেন। তাই বলা যায়, জনাব ওহী বাজার বিভক্তিকরণে উপলক্ষ্য চলকটি ব্যবহার করেছেন।

উত্তর

"কার্যকর বাজার বিভক্তিকরণ কতগুলো শর্তের ওপর নির্ভরশীল" - উক্তিটি সঠিক ও যথার্থ। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পণ্যের সমগ্র অসমজাতীয় বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কতিপয় বাজার বা উপবাজারে ভাগ করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। সঠিক ও কার্যকর বাজার বিভক্তিকরণের কতগুলো শর্ত রয়েছে; যেমন: পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য ও কার্যোপযোগী। উদ্দীপকের জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। তিনি মনে করেন বিপণন বাজারের আয়তন, ক্রেতার ক্রয়ক্ষমতা, অবস্থান, দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী নির্বাচন, আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান ইত্যাদি গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে বাজার বিভক্তিকরণ কার্যকর হয়। অর্থাৎ তার মতে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে কতগুলো বিবেচ্য বিষয় রয়েছে; যা যথাযথ অনুসরণ না করলে কার্যকর বাজার বিভক্তিকরণ সম্ভব নয়। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বাজারের আয়তন ও ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করা অত্যাবশ্যকীয়। কেননা প্রতিষ্ঠান যে বাজারে প্রবেশ করতে চায় তার আয়তন পরিমাপযোগ্য হতে হবে। আবার উক্ত বিভক্ত বাজারটি মুনাফা অর্জনের উপযোগী হওয়া উচিত। এছাড়া উক্ত বিভক্ত বাজারের উপবিভাগগুলো যেন স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং তা কার্যোপযোগী হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। এসব শর্ত সঠিকভাবে পূরণ করতে পারলেই কার্যকর বাজার বিভক্তিকরণ সম্ভব হবে। তাই বলা যায়, কার্যকর বাজার বিভক্তিকরণ কতকগুলো শর্তের ওপর নির্ভরশীল।
HSCMarketing 2nd PaperChapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বন্ধু ইলেকট্রনিকস লি. গত কয়েক বছর ধরে উন্নত মডেলের 'Oppo′Oppo^{\prime} মোবাইল ফোন বাজারজাতকরণ করে আসছে। প্রতিষ্ঠানটির অত্যাধুনিক মোবাইল সেট সকল শ্রেণির ক্রেতাদের কাছ বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে শোরুম প্রতিষ্ঠা করেছে। কিন্তু ক্রেতাদের Oppo′Oppo^{\prime} নামক মোবাইল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় বিক্রির ঘ. কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ফলে কোম্পানিকে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষতি হতে উত্তরণের পথ খুঁজছেন।

Barisal · 2017

ক
পণ্যের তালিকা মূল্য কী?
খ
"পাইকার হলো ব্যবসায়ের পরগাছা ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ক্ষতি হতে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."পাইকার হলো ব্যবসায়ের পরগাছা ব্যাখ্যা করো।

"পাইকার হলো ব্যবসায়ের পরগাছা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পণ্যের তালিকা মূল্য কী?

পণ্যের তালিকা মূল্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. আজিজ একটি সিরামিক কারখানার মালিক। কারখানায় তিনি ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের পণ্য যেমন: প্লেট, কাপ, মগ, ফুলদানী, গামলা প্রভৃতি তৈরি করেন। এই উৎপাদিত পণ্যগুলো তিনি বিভিন্ন দোকানের মাধ্যমে বিক্রি করেন। বিক্রি বাড়াতে এবং ক্রেতাকে পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য তিনি রেডিও, টেলিভিশন এবং পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন।

Jessore · 2017

ক
বিপণন মিশ্রণ কী?
খ
কেন বাজার বিভক্তিকরণ করা হয়?
গ
জনাব আজিজ-এর প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর বিক্রি বাড়াতে জনাব আজিজ যে বিপণন মিশ্রনের উপাদানটিকে বেছে নিয়েছেন তা যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কেন বাজার বিভক্তিকরণ করা হয়?

কেন বাজার বিভক্তিকরণ করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিপণন মিশ্রণ কী?

বিপণন মিশ্রণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কামরান ভারতের মুম্বাই হতে ২ থেকে ৭ বছরের শিশুদের জন্য হাল ফ্যাশনের শিশু পোশাক আমদানি করেন। তার আমদানিকৃত পোশাকসমূহ গুণগত মানে ও ডিজাইনে অনন্য। এ পোশাকসমূহ তিনি চট্টগ্রাম ঢাকাসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। মাঝে মাঝে তিনি টেলিভিশনে বিজ্ঞাপন ও মূল্য ছাড়ের ঘোষণা দেন। জনাব কামরানের শো-রুম হতে উপযুক্ত মূল্যে পোশাক কিনে গ্রাহকগণ খুবই খুশী। এর ফলে তার শো-রুমের বিক্রি বেড়ে চলেছে।

Sylhet · 2017

ক
পুনঃবিক্রেতার বাজার কী?
খ
"সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন"- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে উল্লিখিত চলকসমূহ কোন ধরনের বাজার বিভক্তিকরণে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
ঘ
বিপণন মিশ্রণের আলোকে জনাব কামরানের কার্যক্রম মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন"- ব্যাখ্যা করো।

"সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পুনঃবিক্রেতার বাজার কী?

পুনঃবিক্রেতার বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি ক্ষতি হতে উত্তরণের জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটিউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।"পাইকার হলো ব্যবসায়ের পরগাছা ব্যাখ্যা করো।পণ্যের তালিকা মূল্য কী?তুমি কি মনে কর বিক্রি বাড়াতে জনাব আজিজ যে বিপণন মিশ্রনের উপাদানটিকে বেছে নিয়েছেনজনাব আজিজ-এর প্রতিষ্ঠানটি কোন বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।কেন বাজার বিভক্তিকরণ করা হয়?বিপণন মিশ্রণ কী?বিপণন মিশ্রণের আলোকে জনাব কামরানের কার্যক্রম মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত চলকসমূহ কোন ধরনের বাজার বিভক্তিকরণে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।"সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন"- ব্যাখ্যা করো।পুনঃবিক্রেতার বাজার কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।