উদ্দীপকে 'X [গণিত] চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের কোন উপাদানটি বসবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি বসবে। পণ্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাদের অবহিত করে পণ্য ক্রয়ে তাদের আগ্রহী করে তোলার কার্যক্রমকে প্রসার বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন পরিবেশে যথাসময়ে সঠিক প্রসার কৌশল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রসার কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হয়। উদ্দীপকের চিত্রটি বিপণন মিশ্রণের। উক্ত মিশ্রণের চারটি উপাদান। এগুলো হচ্ছে: পণ্য, মূল্য, বণ্টন, প্রসার। উদ্দীপকের চিত্রের 'X [গণিত] স্থানটি খালি। বিপণন মিশ্রণের ধারাবাহিকতা অনুযায়ী 'X [গণিত] স্থানটিতে প্রসার রয়েছে, যা চিত্রে নেই। তাই বলা যায়, উদ্দীপকের 'X [গণিত] চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের প্রসার উপাদানটি বসবে।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
উদ্দীপকে 'X চিহ্নিত স্থানে বিপণন মিশ্রণের কোন উপাদানটি বসবে? ব্যাখ…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর