"প্রবেশযোগ্যতা হলো কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত"- ব্যাখ্যা কর।
উত্তর: প্রবেশযোগ্যতা বলতে বাজারের নির্ধারিত অংশে সহজে ও কার্যকরভাবে পৌঁছানোর সক্ষমতাকে বোঝায়। অর্থাৎ প্রতিষ্ঠান যেন বিজ্ঞাপন, বণ্টন ও বিক্রয় কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যভুক্ত ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। কোনো বাজার বিভাগে যদি প্রতিষ্ঠান সহজে প্রবেশ করতে না পারে, তবে সেই বিভাগের জন্য পৃথক বিপণন কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয় না। তাই বাজার বিভক্তিকরণ কার্যকর করার জন্য প্রবেশযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · সৃজনশীল
"প্রবেশযোগ্যতা হলো কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত"- ব্যাখ্যা কর।
উত্তর